মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমপির দায়ের করা মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০২-০৫-২০২২ ইং
এমপির দায়ের করা মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

 ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনকে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে পৌর এলাকার মেইান বাসস্টান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০২১ সালের ১৮ ডিসেম্বর ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের একান্ত সহকারি (পিএস) সুফল কুমার বিশ্বাস বাদী হয়ে মহেশপুর থানায় শেখ শাহিন ও সাবেক সাংসদ নবী নেওয়াজের ভাইপো আতিয়ার রহমান সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দলের এমপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস প্রদান করেন ছাত্রলীগ সভাপতি শেখ শাহিন। বর্তমানে মামলাটি ডিবি পুলিশের হাতে রয়েছে। মামলার অপর আসামী সুমন কারাগারে রয়েছে। পরে গ্রেফতার শাহিনকে ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়। ডিবির এসআই আসিফ হাসানসহ সঙ্গীয় ফোর্স কোটচাঁদপুর থানা পুলিশের নিকট থেকে শাহিনকে নিয়ে কারাগারে পাঠায়। শেখ শাহিন পৌর শহরের রেলস্টেশন পাড়ার মৃত শেখ ফজলুর রহমানের ছেলে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী