মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাংসদ ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০১-০৫-২০২২ ইং
চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাংসদ ছেলুন জোয়ার্দ্দার

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সাংসদ ছেলুন জোয়ার্দ্দারের চিকিৎসক তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সে কারণে তিনি এখন ঢাকার বাসায় থেকে বিশ্রাম নেবেন। এবং যতদ্রুত সম্ভব তাঁর নির্বাচনী এলাকা চুয়াডাঙ্গায় মানুষের কাছে ফিরে আসবেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। তিনি বেশ কিছুদিন থেকে বিরল রোগ অ্যানুউরিজমে (অহবঁৎুংস) ভুগছিলেন। পরে ভারতের নয়াদিল্লির স্যার গংগারাম হাসপাতালে প্রখ্যাত চিকিৎসক (ভাসকুলার সার্জন) ডা. সাত্বেক (উৎ. ঝধঃবিশ) সাংসদ ছেলুন জোয়ার্দ্দারের অস্ত্রোপচার করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী