মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাহরি বিতরণ

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২২ ইং
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাহরি বিতরণ

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে সাহরি বিতরণ করেছে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা। পবিত্র লাইলাতুল কদরের রাতে চুয়াডাঙ্গা পৌর শহরের বিভিন্ন জায়গায় গরিব, দুস্থ রোজাদারের মধ্যে এ সাহরি বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে সাহরি বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেল শ্রমিক ইউনিয়ন শাখার অন্যতম নেতা আবুল কালাম, জেলা ছাত্রলীগ নেতা হারুন জোয়ার্দ্দার, কলেজ ছাত্রলীগ নেতা আলিফ জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি সিরাজুল ইসলাম মিণ্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ, সাংগঠনিক সম্পাদক তানজিল আহম্মেদ বারেক, সাফায়েত বাবু, দপ্তর সম্পাদক আল নোমানসহ বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা উপজেলা, দামুড়হুদা উপজেলা ও জীবননগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় হিমেল মল্লিক বলেন, ‘আপনারা আমাদের লিডার জননেতা ছেলুন এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে এই জনপদে এসে আপনাদের পুনরায় সেবা করতে পারে।’ এসময় তিনি সমাজের বিত্তবানদের এই পবিত্র রমজান মাসে বেশি বেশি দান করার অনুরোধ জানান। পরিশেষে সকলের নিকট দোয়া কামনা করেন এবং সংগঠনের এই মহান কাজে যারা সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী