মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পথশিশু ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ইফতারকালে জিপু চৌধুরী

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২২ ইং
চুয়াডাঙ্গায় পথশিশু ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ইফতারকালে জিপু চৌধুরী

চুয়াডাঙ্গায় পথশিশু ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের সাথে ইফতারি করলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে শিশুদের সাথে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এ ইফতার অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘আল্লাহ আমাদের রমজানে একসাথে ইফতারি করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহ মালিকের দরবারে লাখো-কোটি শুকরিয়া। সমাজের কেউ পিছিয়ে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিদিনই সামনের দিকে এগিয়ে চলছে। আপনারা নিজেদেরকে দক্ষ জনসম্পদে পরিণত করার চেষ্টা করুন। নিজেকে দক্ষ করে তুলতে পারলে সমৃদ্ধ হবেন। যে উপমা এখন ব্যবহার হচ্ছে, তা আর হবে না। নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। চুয়াডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আপনাদের সাথে সবসময় আছে এবং থাকবে।

                দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জাহানারা যুব মহিলা সংস্থার পরিচালক জাহানারা পারভীন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব, ইমরান আহমেদ বিপ্লব, হাফিজুর রহমান হাফিজ, আবু তাহের, জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলোন, সাধারণ সম্পাদক শেখ সামি তাপু, ইমরান আহমেদ সাবেক যুগ্ম আহবায়ক সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, পৌর ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ওয়াসিম, সাধারণ সম্পাদক মামুন, ৩ নম্বর সাধারণ সম্পাদক টোকন, ৪ নম্বর সাধারণ সম্পাদক রবিন, ছাত্রলীগ নেতা গাজি এমদাদুল হক সজলসহ স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী