রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ডিসির ঈদ উপহার পেল ৬৩ পথশিশু

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২২ ইং
চুয়াডাঙ্গা ডিসির ঈদ উপহার পেল ৬৩ পথশিশু

চুয়াডাঙ্গায় ৬৩ জন পথশিশু ও হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক উপহার দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ উপহার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজে শিশুদের মধ্যে এসব নতুন পোশাক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এসময় জেলা প্রশাসক পত্নী মেহেনাজ খান (বাঁধন), চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন সুলতানা, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসী, জেলা প্রশাসক পুত্র জাহিন ও কন্যা জায়ানা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত