মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেডিকে ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২২ ইং
কেডিকে ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারিভাবে বিশেষ বরাদ্দকৃত ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কেডিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হতদরিদ্র, গরীব, দুঃখী, অসহায়, অস্বচ্ছল উপকারভোগী নারী-পুরুষের মাঝে মাথাপিছু হারে ১০ কেজি চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন পরিষদের সচিব মনিরুজ্জামান, কেডিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের মেম্বার খাসিয়ার রহমান মিঠুসহ সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও সকল মেম্বার।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী