মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন!

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২২ ইং
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ফজলুর রহমান (৭০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাবেক ইউপি মেম্বার ফজলুর রহমান (৭০) ওই গ্রামের মজিবুর রহমান শাহ’র ছেলে।

গ্রামবাসী জানায়, দীর্ঘদিন ধরে পিতার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বড় ভাই ফজলুর রহমানের সাথে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলছিল। বিষয়টি নিস্পত্তির জন্য গতকাল মঙ্গলবার দুপুরে বারোবাজারে ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসিতে যান বড় ভাই ফজলুর রহমান। সেখানে দুই ভাইয়ের কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই তার টেবিলে থাকা ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে এলোপাতাড়ি আঘাত করে। ছুরিকাঘাতে গুরুতর আহত হন রোজাদার বৃদ্ধ ফজলুর রহমান। তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহমিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফজলুর রহমান হাসপাতালে আসার আগেই মারা গেছেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের কারণে এই হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ছোট ভাই হাফিজকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী