রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার পারলক্ষীপুরে তামাক ঘরে অগ্নিকান্ড

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২২ ইং
আলমডাঙ্গার পারলক্ষীপুরে তামাক ঘরে অগ্নিকান্ড

আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর মালিতাপাড়ায় একটি তামাক ঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদ মনজের আলীর তামাক ঘরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর মালিতা পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ মনজের আলীর তামাক ঘরে তামাক পোড়ানোর সময় অসবাধনতাবসত আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো তামাক ঘরে ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই আগুনের লেলিহান শিখায় ৬০ থেকে ৭০ হাজার টাকা মূল্যের তামাক পুড়ে ছায় হয়ে যায়। পরে স্থানীয় জনগণ নিজ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকা-ে ক্ষয়-ক্ষতির কারণে দিশেহারা হয়ে পড়েছেন তামাক চাষি মনজের আলী।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত