মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপি ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২২ ইং
গড়াইটুপি ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় ইউনিয়নের তেঘরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ কমিটি গঠন করা হয়। তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেনের উপস্থাপনায় দর্শনা থানা বিএনপির সমন্বয় টিমের প্রধান সমন্বয়কারী খাজা আবুল হাসনাত ফাইভ স্টার কমিটির নাম প্রকাশ করেন। নতুন ওয়ার্ড কমিটিতে সভাপতি পদে কামাল হোসেন, সহসভাপতি মোক্তার আলী, সাধারণ সম্পাদক আলীম হোসেন, সহ-সাধারণ সাধারণ সম্পাদক লালন আলী ও সাংগঠনিক সম্পাদক কালাম হোসেনের নাম ঘোষণা করা হয়।

এসময় চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সভাপতি এম জানারেল ইসলাম বলেন, যারা দলের জন্য মামলা-হামলার শিকার হচ্ছেন, তারাই বিএনপির আসল কর্মী। দালাল চরিত্রের মানুষগুলোর কোনো ঠাই নেই আমাদের আশেপাশে। তাই আগামী কিছুদিন ধৈর্যের সাথে থাকতে হবে। তিনি বলেন, খুব দ্রুতই বিএনপি দেশে ক্ষমতায় আসছে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য আহম্মেদ আলী, আশাবুল হক, আসলাম উদ্দীন, গড়াইটুপি ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য মহাব্বত আলী, আতিয়ার রহমান, কুড়–লগাছি ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য আব্দুল হাই, আব্দুর রশিদ, হাবিবুর রহমান হবি, তিতুদহ ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য মিলন মিয়া, আবুল হোসেন টোটন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য শফিউল্লাহ শফি, আশাফুল আলম বিপ্লব, নেহালপুর ইউনিয়ন সমন্বয় টিমের সদস্য রফিকুল ইসলাম ও খায়রুল ইসলাম যোদ্ধা। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ, জালাল উদ্দীন, কামাল উদ্দীন মেম্বারসহ পাঁচ শতাধিক স্থানীয় বিএনপির সমর্থকেরা। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ কমিটির ৫ সদস্যকে মহিলা সদস্যসহ ৩১-এর অধিক সদস্য যুক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটির গঠন করার নির্দেশ দেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী