মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদার ও পথশিশুদের মধ্যে ইফতার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২২ ইং
তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদার ও পথশিশুদের মধ্যে ইফতার বিতরণ

চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন পথশিশুসহ রোজাদার প্রতিবেশীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় তারাদেবী ফাউন্ডেশন প্রাঙ্গনে (পান্না সিনেমা হল প্রাঙ্গন) এ ইফতার বিতরণ করা হয়। পবিত্র রমজানের শেষ রোজা পর্যন্ত অর্থাৎ পবিত্র রমজান মাসের নাজাতের ১০ দিনব্যাপী তারা দেবী ফাউন্ডেশন রোজাদার প্রতিবেশীদের মধ্যে এ ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, পান্না সিনেমা হলের ম্যানেজার আব্দুর রশিদ হিরাসহ ইফতার বিতরণ কাজে অংশ নেওয়া ছাত্রলীগের নেতৃবৃন্দ। ইফতার বিতরণ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর শিপলু।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী