মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভিভোর ফোন কিনে ভাগ্য খুলল চুয়াডাঙ্গা বড় শলুয়ার আলমগীরের

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২২ ইং
ভিভোর ফোন কিনে ভাগ্য খুলল চুয়াডাঙ্গা বড় শলুয়ার আলমগীরের

চুয়াডাঙ্গার বড় শলুয়া গ্রামের আলমগীর হোসেন ভিভো ওয়াই২১টি (ঠওঠঙ ণ২১ঞ) মডেলের ফোন কিনে পেলেন টিভি, ফ্রিজসহ চোখ ধাঁধানো ১০টি পুরস্কার। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা শহরের আলী হোসেন সুপার মার্কেটের নীচতলায় অবস্থিত ‘নিউ চুয়াডাঙ্গা টেলিকম’ ভিভোর ব্রান্ড শপ থেকে তাঁকে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

জানা গেছে, ঈদ উপলক্ষে ভিভোর ফোনে নানা রকম পুরস্কার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এই অফারে ভাগ্য খুলেছে চুয়াডাঙ্গার বড় শলুয়া গ্রামের রিপু পাড়ার মনোর উদ্দীনের ছেলে আলমগীর হোসেনের। পেশায় আলমগীর হোসেন ইলেক্ট্রনিক দোকানের কর্মচারী। আলী হোসেন মার্কেটের আসাদ ইলেক্ট্রনিক্স-এ তিনি কাজ করেন। গত ২০ এপ্রিল ভিভোর ওয়াই২১টি মডেলের ফোন কিনে ১০টি উপহার পেয়েছেন তিনি। পুরস্কারগুলোর মধ্যে রয়েছে- ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ফ্যান, কুকার, ইলেকট্রিক আয়রন, রাইস কুকার, জুসার ও মাল্টি প্লাগ।

গতকাল আনুষ্ঠানিকভাবে আলমগীরের হাতে পুরস্কারগুলো তুলে দেয়া হয়। পুরস্কার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভিভোর জিএম হিবিং, টিএম আইভান, মি. ওয়াং, চুয়াডাঙ্গা জেলার ভিভো পরিবেশক, নিউ চুয়াডাঙ্গা টেলিকমের মালিক, চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হাজী মাহবুব আলম রিংকু জোয়ার্দ্দার, আরএসএম ফরহাদ বাবলু, আরটিএম রুবেল চাকলাদার, এএসএম তানজিন হাসান, এসই অমিত সিনহা, এএম গাজী সুফল, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী