মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় এক দিন পর ভারত অভ্যন্তরে মিলল লাশ নিখোঁজ কাঁচামাল ব্যবসায়ী

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২২ ইং
দর্শনায় এক দিন পর ভারত অভ্যন্তরে মিলল লাশ নিখোঁজ কাঁচামাল ব্যবসায়ী

দর্শনায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের এক দিন পর সাইদুর রহমান ঝলক নামের এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁটার দিকে ডুবুরী দল নদীতে তল্লাশী চালিয়ে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে।

জানা গেছে, দর্শনা পৌর এলাকার ইসলাম বাজার পানির ট্যাংকি পাড়ার বাসিন্দা ও দর্শনা রেলবাজারের বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী বাচ্চু ভা-ারের স্বত্ত্বাধিকারী সাইদুর রহমান ঝলক (২৫) গত শনিবার বিকেল পাঁচটার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাথাভাঙ্গা নদীতে গোসল করার উদ্দেশ্যে রওনা হন। এসময় জয়নগর গ্রামের ভারত সীমান্তবর্তী সীমান্তের ৭৭/১ এস নম্বর পিলালের নিকট নদীর কিনারে ১৬০ সিসি অ্যাপাসি মোটরসাইকেল ও ম্যানিব্যাগসহ ব্যবহৃত জিনিসপত্র রেখে গোসলের উদ্দেশ্যে মাথাভাঙ্গা নদীতে নামেন। এরপর থেকে তিনি নদীর পানিতে নিখোঁজ হন। পরে স্থানীয়রা নদীর কিনারায় মোটরসাইকেল ও মানিব্যাগসহ কিছু জিনিসপত্র পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। এসময় লোকজন বিজিবিকে খবর দিল মাথাভাঙ্গা নদীর ধার থেকে মোটরসাইকেল ও তার ব্যবহারের জিনিসপত্র উদ্ধার করলেও মোটরসাইকেল মালিকের কোনো সন্ধান মেলে না। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে ওইদিন রাতেই দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন (যার নম্বর ১০৭৯)।

সাইদুর রহমান ঝলক নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন এমন তথ্যে ভিত্তিতে গতকাল রোববার নিখোঁজ ঝলককে খুঁজতে মাথাভাঙ্গা নদীতে তল্লাশী চালায় যশোর থেকে আগত ডুবুরী দল। তল্লাশীর একপর্যায় বিকেল ৫টার দিকে জয়নগর গ্রামের ভারত সীমান্তের ৭৭/১ এস নম্বর পিলালের ভারত অভ্যান্তরের ৫০ গজ ভেতর থেকে নিখোঁজ সাইদুর রহমান ঝলকের মৃতদেহ উদ্ধার করে ডুবুরী দল। পরে উদ্ধার হওয়া লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করে দর্শনা থানা পুলিশ।

গতকাল রাতে জানাজা শেষে মোবারকপাড়া কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী