মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ৬ লাখ ৭৩ হাজার টাকার যাকাত বিতরণ

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২২ ইং
ঝিনাইদহে ৬ লাখ ৭৩ হাজার টাকার যাকাত বিতরণ

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলার দুস্থ ও অসহায়দের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই এমপি।

বক্তব্য দেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক রেজা-ই-রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম রেজা পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, সাবেক মেয়র সাইদুল করিম মিণ্টু ও ভুটিয়াারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান।

অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলার ৫৮ জন দুস্থ ও অসহায়দের মাঝে তিন লাখ ১৮ হাজার, শৈলকুপা উপজেলায় ১৮ জনকে এক লাখ, হরিণাকু-ু উপজেলার ১০ জনকে ৫৫ হাজার, কালীগঞ্জ উপজেলার ১৬ জনকে ৮০ হাজার, মহেশপুর উপজেলার ১৭ জনকে ৯০ হাজার ও কোটচাঁদপুর উপজেলার ৬ জনকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। জেলায় মোট ১২৫ জনের মধ্যে মোট ৬ লাখ ৭৩ হাজার টাকা বিতরণ করা হয়। যাকাত সংগ্রহ অনুষ্ঠানে যাকাতদাতাগণ ১ লাখ ১০ হাজার টাকার যাকাত প্রদান করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী