মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা সদর ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২২ ইং
দামুড়হুদা সদর ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিডির চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় দামুড়হুদা ইউনিয়ন পরিষদ চত্বরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সচিব শামীম রেজা, সদর ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলী, সামসুল ইসলাম, নূরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মতিয়ার রহমান, আশরাফুল আলম, কামরুল ইসলাম, হাসান আলি, আব্দুল আলীম, শাহানাজ ও হাসিনা রুপালি খাতুন। উল্লেখ্য, দামুড়হুদা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের আওতায় অসহায় ও দুস্থ ৩৭৪ জনের মাঝে প্রতি মাসে এ চাল বিতরণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী