মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমপি ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২২ ইং
এমপি ছেলুন জোয়ার্দ্দারের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে বড় বাজার শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে এ প্রার্থনা হয়। বিশেষ এই প্রার্থনা অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, নিমাই সাহা, জয় দেবনাথ, শিবু সাহা, শ্যামল নাথ, প্রতাপ চন্দ্র ঘোষ, বিধু রঞ্জন চাকী, রাজেশ পাল, সুদীপ সাহা, রুদ্র দে, অম্লান দ্বীপ দাসসহ ভক্তবৃন্দ। বিশেষ প্রার্থনা পরিচালনা করেন প্রহ্লাদ চক্রবর্তী।

এছাড়াও গতকাল শনিবার বেলা ২টার দিকে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির টিচার্স লাউঞ্জে এক দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্যসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সকলে দোয়া করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী