পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা ও চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি মির্জা সুলতান রাজার সহোদর মির্জা শাহরিয়ার মাহমুদ লণ্টুর পক্ষে আন্দুলবাড়ীয়ায় প্রকৃত হতদরিদ্র, গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমানের নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ আতিয়ার রহমান নিজ হাতে বেশকিছু শাড়ি বিতরণ করেন।
সমীকরণ প্রতিবেদন