মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২২ ইং
ঝিনাইদহে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় গতকাল বুধবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খাদ্য-সামগ্রী বিতরণ করেন বিশষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মাসুম সিআইপি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, ফারুক হোসেন, আমির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে ঝিনাইদহ পৌর এলাকার ৫ হাজার মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে চাল, ডাল, তেল, আলু ও নগদ টাকা বিতরণ করা হয়। আগামী ২২ এপ্রিল পর্যন্ত সর্বমোট ১০ হাজার মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। খাদ্যসামগ্রী পেয়ে সন্তেুাষ প্রকাশ করেছে পরিবারগুলো।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী