মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হলিধানী ইউনিয়ন পরিষদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২২ ইং
হলিধানী ইউনিয়ন পরিষদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্যানেল চেয়ারম্যান সাদ আহমেদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. এনামুল হক নিলু।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুলন, হলিধানী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল বিশ্বাসসহ সকল ইউপি সদস্য, বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে হলিধানী বাজারের পাঁচ শতাধিক ব্যবসায়ীদের মাঝে প্যাকেটজাত ইফতার বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী