মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের বৈডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২২ ইং
ঝিনাইদহের বৈডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক, ঝিনাইদহ:

ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বৈডাঙ্গা বাজারের পাশে স্টার-২ ইটভাটা এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।

বিশেষ অভিযানে নেতৃত্বদানকারী কাতলামারি পুলিশ ক্যাম্পের এএসআই জালাল উদ্দীন জানান, বৈডাঙ্গা ইটভাটা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করি। এসময় আবুল হোসেন (৪৭) ও জসিম উদ্দিন (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছে থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আবুল হোসেন ঢাকা গাবতলী এলাকার আবুল বাশারের ছেলে এবং জসিম ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের মণ্টুর ছেলে।

ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোহেল রানা জানান, সকালে ৩৬ পিস ইয়াবাসহ জসিম ও আবুল হোসেনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী