মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দক্ষতা ও উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২২ ইং
আলমডাঙ্গায় দক্ষতা ও উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আলমডাঙ্গায় উপজেলা পর্যায়ে লোকমোর্চা সদস্যদের দক্ষতা ও উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে দি এশিয়া ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় সামাজিক সুরক্ষা কর্মসূচির স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিকদের দাবি উত্থাপন প্রকল্পের এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা লোকমোর্চার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।

বিশেষ অতিথি ছিলেন এসপিপিএল প্রকল্পের জেলা সমন্বয়কারী আনিসুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী নির্মল দাস, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার মহিদুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টারের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আতিয়ার রহমান কুমুল, প্রশান্ত বিশ্বাস, শরিফুল ইসলাম রোকন, লোকমোর্চার সহসভাপতি শেখ শফিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জয়, সহ-সম্পাদক দেবেন্দ্রনাথ দোবে বাবু লাল, লোকমোর্চার সদস্য সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাহিদা খাতুন, মাজেদা খাতুন, মনিরা খাতুন, আসাদুল হক, এমদাদুল হক, আব্দুস সালাম, নাছিমা খাতুন, পপি মাহমুদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, শফি উদ্দিন, সাজ্জাদ হোসেন, শাহাজান আলী প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী