মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ৪২ পিস ইয়াবাসহ আরিফ হোসেন নামের (২৯) এক যুবককে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ হোসেন দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের বাবুল ম-লের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাদিউজ্জামান ফোর্স নিয়ে ভালাইপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাঁকে তাড়িয়ে ধরেন। পরে তাঁর শরীর তল্লাশী চালিয়ে ট্রাউজারের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকালই তাঁকে আদালতে সোপর্দ করেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী