রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২২ ইং
ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

আলমডাঙ্গার ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজিবার রহমান প্রতারণা করে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করেছেন দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন হাফিজুর রহমান হাফি। গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান হাফি উল্লেখ করেছেন, ‘ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের ফরম তোলার সময় থেকেই সাজিবার রহমান প্রতারণা শুরু করে। তার ইন্ধনে ফরম ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আমি ইতোপূর্বে ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ছিলাম। সফলভাবে দায়িত্ব পালনের কারণে শিক্ষক-অভিভাবক আমাকে পুনরায় নির্বাচিত করতে চায়। কিন্তু সভাপতি প্রার্থী সাজিবার রহমানের নেতৃত্বে একটি কুচক্রি মহল স্কুলে বাণিজ্য করার জন্য অপতৎপরতা শুরু করে। ম্যানেজিং কমিটি সভাপতির নির্বাচন আলমডাঙ্গা মাধ্যমিক শিক্ষা অফিসে তারিখ নির্ধারণ করা হয় ১৮ এপ্রিল। নির্ধারিত দিনে আমরা মাধ্যমিক শিক্ষা অফিসে উপস্থিত হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের ওপর হামলা করে। আমাদের বেশ কয়েকজনকে মারপিট করে সাজিবার রহমানের লোকজন। আমরা নয় বরং তাদের হটকারিতার কারণে প্রশাসন নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়। অথচ সাজিবার রহমান মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট প্রকৃত সত্য উদ্ঘাটন করে সাজিবার রহমানের বিচার দাবি করছি।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত