মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২২ ইং
আলমডাঙ্গায় কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আলমডাঙ্গায় আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ প্রণোদনা বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শহীদ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহমেদ লাল প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী