মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২২ ইং
আলমডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুস্থতা কামনায় আলমডাঙ্গায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা চারতলার মোড়ে শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গনে আরতীর পর এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থতা কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। আলমডাঙ্গা পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষ কালুর সভাপতিত্বে প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি প্রশান্ত কুমার অধিকারী।

বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি সমীর দে, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ^াস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সাংগঠনিক বিদ্যুৎ সাহা, প্রচার সম্পাদক অন্তর সাহা ও সহ-কোষাধ্যক্ষ রাজ কুমার অধিকারী। জেলা পূজা উদ্যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ও আলমডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকারের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিপন কুমার বিশ^াস, সম্পাদক জয় কুমার, উপজেলা পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সম্পাদক শুধাংস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর দ্বীনেশ কুমার বিশ^াস, বিশিষ্ট সমাজসেবক প্রশান্ত সিহি, শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরের পুরোহিত বরুন পান্ডে, রথতলা মন্দির কমিটির সভাপতি অশোক সাহা, স্টেশনপাড়া মন্দিরের সভাপতি সুবেন্দ্র সিংহ রায় বুদ্ধ, বিকাশ কৈরী, বিপ্লব দাস, সুশি কর্মকার, প্রফেসর নির্মল কুমার বিশ^াস, মধুময় সেন, বিশ^নাথ, অসীম সান্তারা মুক্ত, বাপ্পী সিহি, সুনিল, অজয় শর্মা, সাগর, সজিব ঘোষ, বাপন সাহা, মিহির, উজ্জল কুমার দাস, কাশিয়া প্রশাদ আগরওয়ালা, রন্জীত রায়, বিপুল সাহা প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী