মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণকাজ পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণকাজ পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পোড়াহাটি এলাকায় ১২টি নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি ঘরের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ও মান দেখে সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে তিনি উপকারভোগীদের সাথেও কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সুষ্মিতা সাহা, সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজ উদ্দিন, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বশির উদ্দিনসহ উপকারভোগীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী