রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের চোরকোলে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২২ ইং
ঝিনাইদহের চোরকোলে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে চোরকোল গ্রামের ময়নার খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত সাইদুল ইসলাম ওই গ্রামের মৃত জাহা বক্সের ছেলে।

নিহতর নিকটাত্মীয় সমির ম-ল জানান, সকালে ময়নার খাল নামক নতুন ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণের কাজ করছিলেন সাইদুল। আশা ছিল এই নতুন বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করবেন। কিন্তু তা আর হলো না। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ওই বাড়ির বিদ্যুতের মিটার খুলে যায়। গতকাল সোমবার সকালে ঘরের ভাইসা লাগাতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত