দর্শনা অফিস:
দর্শনায় পৌর বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দর্শনা বাসস্ট্যান্ড আরাম মার্কেটের ছাদে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য ও দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও থানা বিএনপির প্রধান সমন্বয়ক খাজা আবুল হাসনাত।
দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা নাহারুল মাস্টারের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, সাবেক কাউন্সিলর শরিফ উদ্দীন, সাবেক প্রভাষক আলহাজ মশিউর রহমান ও জেলা মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল, মমিনুল, তোতা, খেদু, আক্তার, শফিউল্লাহ, রশিদ, হাই, হবি, যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্যসচিব জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক লিটন, মিল্টন, জাহান, সোহেল, হাসু, সাহাবুদ্দীন, আসিক, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম সিদ্দিকী মজনু, পৌর স্বেচ্ছসেবক দলের মান্নান, সদস্যসচিব রাসেদ, মামুন, পৌর নবীন দলের আহ্বায়ক সাহাবদ্দীন, জেলা ছাত্রলের সহসভাপতি মোরশেদ লিংকন, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক নাফিউল লিমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত, কলেজ ছাত্রদলের আহ্বায়ক পলাশ, হাসান, সুজন, আমিনুল প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ খালিদ হোসেন।
অপর দিকে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দর্শনা পৌর ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দর্শনা পুরাতন বাজার সোসাইটিতে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর ছাত্রদলের সদস্যসচিব আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শ্রমিক দলের সভাপতি, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী এম জেনারেল ইসলাম। প্রধান বক্তা ছিলেন দর্শনা পৌর যুবদলের সাবেক সভাপতি, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য এনামুল হক শাহ মুকুল।
দর্শনা থানা ছাত্রদলের আহ্বায়ক রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য হাজী খন্দকার শওকত আলী, বিএনপি নেতা মিলন মিয়া, আশরাফুল ইসলাম হাবিবুল্লাহ বিশ্বাস, রবি ইসলাম, বদরউদ্দিন বদর। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন