শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি, যুবক আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২২ ইং
দামুড়হুদায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি, যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে অন্তর নামের এক যুবককে স্থানীয় জনগণ গণ ধোলায় শেষে থানায় সৌর্পদ্য করেছে। গতকাল শনিবার সকাল ৮ টার দিকে হায়দার গাইনের কাঁঠাল বাগানের নিকট এই ঘটনা ঘটে। আটকৃত অন্তর (২২) মজলিশপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। মামলার প্রধান আসামী একই গ্রামের মারুফ (২২) আজিবুলের ছেলে। এবিষয়ে স্কুল ছাত্রী বাবা মহাসিন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের কলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে একই গ্রামের আজিবুল ইসলামের ছেলে মারুফ ও চাঁদ আলীর ছেলে অন্তর বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল ঐ স্কুল ছাত্রী কোচিং যাওয়ার সময় পথিমধ্যে তার যৌন হয়রানির চেষ্টা করে। পরে ঐ স্কুল ছাত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে অন্তরকে হাতে নাতে ধরে ফেলেও মারুফ পালিয়ে যেতে সক্ষম হয়। পরে অন্তরকে গণধোলায় শেষে দামুড়হুদা মডেল থানায় সৌর্পদ্য করে।

ঘটনাটি জানতে পেরে স্কুল ছাত্রীর বাবা মহাসিন মল্লিক বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। আসামী অন্তরকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানায় পুলিশ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত