মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা নিউ মার্কেট পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২২ ইং
চুয়াডাঙ্গা নিউ মার্কেট পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা নিউ মার্কেট পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসক নিউ মার্কেট গেটে পৌঁছালে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষে সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল ও সাধারণ সম্পাদক তোসাদ্দেক হোসেন চপল তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা প্রশাসক ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং ব্যবসায়ীদের খোঁজখবর নেন। জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পতœী মেহনাজ খান, পুত্র জাহিন, কন্যা জায়ানা ও জেলা প্রশাসনের নাজির শাহীলুল্লাহ কয়েন। নিউ মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন রোজনুজ্জামান রোকন, জুয়েল প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী