মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মাইটিভির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২২ ইং
জীবননগরে মাইটিভির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

জীবননগরে মাইটিভির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাইটিভির জীবননগর প্রতিনিধি মিঠুন মাহমুদের আয়োজনে জীবননগর প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান, পৌর কাউন্সিলার আবুল কাশেম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্জল, সাংবাদিক সালাউদ্দিন কাজল, আকিমুল ইসলাম, চাষী রমজান, মাজেদুল মিল্টন, এ আর ডাবলু, মুতাসিন, মফিজুল ইসলাম, শাকিল হাসান প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মাই টিভির জীবননগর প্রতিনিধি মিঠুন মাহমুদ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী