মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ‘স’ মিল দখলের অপচেষ্টা, নারীর সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২২ ইং
আলমডাঙ্গায় ‘স’ মিল দখলের অপচেষ্টা, নারীর সংবাদ সম্মেলন

আলমডাঙ্গার হাউসপুরে নিজেদের ‘স’ মিল দখলের অপচেষ্টা ও ছেলেকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আনন্দধামের মিসেস শেফালী আকতারী নামের এক নারী। গতকাল শুক্রবার রাতে মিসেস আকতারী তাঁর ছেলেকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিসেস আকতারী বলেন, আলমডাঙ্গার হাউসপুর ব্রিজের অদূরে তাঁদের একটি ‘স’ মিল রয়েছে। মিলের নিজস্ব জমির ওপর ‘স’ মিলের ব্যবসা দেখাশোনা করে আমার ছেলে জাহিদ হাসান শুভ। তিনি উল্লেখ করে বলেন, গতকাল সন্ধ্যার দিকে বাদেমাজু গ্রামের দুলালের ছেলে রানা, একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রবিউল ও মৃত আকালের ছেলে টুটুল মেকার, রমজান আলীর ছেলে কাঠ ব্যবসায়ী আব্বাস আলী ও চিনিরদ্দির ছেলে রকির নেতৃত্বে অজ্ঞাত ১০-১৫ জন দুর্বৃত্ত ‘স’ মিল দখল করতে যায়। এসময় আমার ছেলে শুভ বাঁধা দিলে তাকে মারধর করে জখম করে তারা। তিনি আরও জানান, ‘আমার ছেলের কান্নকাটির খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলের রক্তাক্ত হাত এবং তারর শরীরে আঘাতের চিহ্ন। আমি প্রতিবাদ করলে দুর্বৃত্তরা আমাকেও ধাক্কা দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। ঘটনার পর আমার ছেলেকে হাসপাতালে চিকিৎসা দিয়ে আলমডাঙ্গা থানায় দুর্বৃত্তদের নামে অভিযোগ দায়ের করেছি।’ মিসেস আকতারী সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের আশু সহযোগিতা কামনা করেছেন



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী