মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কুড়ুলগাছিতে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৫-০৪-২০২২ ইং
দামুড়হুদার কুড়ুলগাছিতে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর লিচু গাছ পড়ে মোমেনা খাতুন (৪৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার কুড়ুলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোমেনা খাতুন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী। এসময় গুরুত্বর আহত হয়েছেন মোমনা খাতুনের স্বামী আমিনুল ইসলাম ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালবৈশাখী ঝড়ের সময় মোমেনা খাতুন ও তার স্বামী আমিনুল ইসলাম ঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় ঘরের পাশে একটি লিচু গাছের ডাল ভেঙে টিনের চালে পড়লে ঘরের চালা ভেঙ্গে চাপা পড়লে ঘটনাস্থলেই মোমেনা খাতুনের মৃত্যু হয় এবং তার স্বামী আমিনুল ইসলাম গুরুতর আহত হন। আহত আমিনুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভতর্ি করা হয়েছে।

`May

অপর দিকে একই উপজেলার রুদ্রনগর গ্রামে মাগরিবের নামায শেষে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে দোকোনে আশ্রয় নেওয়ার সময় দোকানের প্রাচীর ভেঙে পড়ে পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- উপজেলার হাউলি ইউনিয়নের রুদ্রনগর গ্রামের স্কুলপাড়ার মৃত শমসের আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), ইসরাফিল আলীর ছেলে ইউসুফ আলী (৩৮), নূর ইসলামের ছেলে আবু বক্কর (৪০), বাক্কার আলীর ছেলে আক্কাস (৩৩) ও সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মওলা কবীরের স্ত্রী  ফুলসিরাতুল খাতুন (৪২)।

`May

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ঝড়ের সময় টিনের চালের ওপর গাছ পড়ে কুড়ুলগাছিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামীও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী