শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পরিবেশক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০২২ ইং
চুয়াডাঙ্গায় পরিবেশক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পরিবেশক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পবিত্র রমজান মাসের ১১ম রোজায় ফেরিঘাট রোডের মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলায় ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পরিবেশক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সালাউদ্দিন চান্নুর সভাপতিত্বে ও পরিবেশক সমিতির সাধারণ সম্পাক মাহবুব আলম রিংকু জোয়ার্দ্দারের পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা বাজার জামে মসজিদের খতিব জসিম উদ্দীন।

এ দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক, সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি মাসুদুর রহমান, হাজী সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা পরিবেশক সমিতির সহসভাপতি আসলাম উদ্দীন, জাকির মোটরস-এর স্বত্ত্বাধিকারী জাকির হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আলম বাবুসহ ব্যবসায়ীক নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত