মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৪৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০২২ ইং
দর্শনায় ৪৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

দর্শনা অফিস:

দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুলতানপুর পশ্চিমপাড়া থেকে তাঁকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী কলম হোসেন (২৮) ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের আবু তালেবের ছেলে।

জানা যায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবিরের নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই (নিঃ) হারুন উর রশিদ পিপিএম, এএসআই (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দীক সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন সুলতানপুর পশ্চিম পাড়া গ্রামস্থ জনৈক কলম হোসেনের মেহগনি বাগানের মধ্যে অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন। গতকালই তাঁকে দর্শনা থানার এসআই হারুন অর রশিদ বাদী হয়ে কলমের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ আদালতে সোপর্দ করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী