মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সদ্য ঘোষিত হাসাদাহ ইউনিয়ন যুবদলের কমিটি থেকে নাম বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০২২ ইং
সদ্য ঘোষিত হাসাদাহ ইউনিয়ন যুবদলের কমিটি থেকে নাম বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক, হাসাদাহ:

জীবননগর থানা যুবদল থেকে বহিষ্কৃত জাকির আহাম্মেদ শামিম ও নিজে দল থেকে অব্যহতি নেওয়া যুবদল নেতা কামরুল ইসলামের সদ্য ঘোষিত হাসাদাহ ইউনিয়ন যুবদলের কমিটিতে নাম প্রকাশ হওয়ায় তা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। গতকাল বুধবার বিকেল পাঁচটায় হাসাদাহ প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ‘জাকির আহাম্মেদ শামিম এবং কামরুল ইসলাম জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদের স্বাক্ষর জাল করে সম্প্রতি হাসাদাহ ইউনিয়নে যুবদলের কমিটি ঘোষণা করেছে। আমরা এই কমিটি থেকে অব্যহতি চেয়ে এবং থানা যুবদল আহ্বায়ক ময়েন উদ্দিন ময়েনের কমিটিতে অর্ন্তভুক্ত হওয়ার জন্য এই সংবাদ সম্মেলন করছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন যুবদল নেতা নাছরুল ইসলাম, হাসান, মনিরুল ইসলাম, জাহিদ, জুয়েল রানা, শাওন মিয়াসহ হাসাদাহ ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী