মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকু-ুতে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০২২ ইং
হরিণাকু-ুতে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

প্রতিবেদক, হরিণাকু-:

ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কন্যাদহ গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় ইউনুস আলী (৪২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি একই উপজেলার কন্যাদহ মনির উদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কন্যাদাহ গ্রামের মনিরদ্দি বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দেয়। রাস্তার ওপর পড়ে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থায় অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ইউনুস আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে হরিণাকু-ু উপজেলা শিক্ষক পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী