মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা থানার নাম ও ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২২ ইং
দর্শনা থানার নাম ও ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা

দর্শনা অফিস:
দর্শনা থানার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে আদালতে সোপর্দ করা হলে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জোহরা খাতুন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে একই দিন বিকেলে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তাহাজ্জেল আলীর ছেলে তাহসিন তুহিন (২৪)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে দর্শনা থানার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলেন তুহিন। পরে ২০২১ সালের ২৮ অক্টোবর দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন আসামিদের ছবিসহ দর্শনা থানার ফেসবুকে পোস্ট দেওয়া হয়। গত ৫ এপ্রিল বিকেলে ওই পোস্টে মন্তব্য করেন তুহিন। এদিকে শনিবার (৯ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর মোবাইলে দর্শনা থানার নামে খোলা ভুয়া আইডিটি সচল ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শামীম হাসান জানান, আসামির বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি খুলে ও আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। আদালতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী