মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিদেশী মুদ্রা জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২২ ইং
বিদেশী মুদ্রা জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে বিদেশে মুদ্রা জালিয়াতি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামের মজিবর শেখের ছেলে সোহেল শিকদার (৩৬), চৌগাছা গ্রামের লোকমান শেখের ছেলে গিয়াস শেখ (৩৩) ও ঘোনসী গ্রামের রেজাউল শেখে ছেলে লোবান শেখ (২৮)।
র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, বাস টার্মিনালে বিদেশী টাকা জালিয়াতি চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তাঁরা। এসময় লোবান হোসেন, গিয়াস শেখ ও সোহেলকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৩ শ সৌদি রিয়াল ও জালিয়াতি কাজে ব্যবহৃত কাগজপত্র। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করে র‌্যাব। চক্রটি অভিনব কায়দায় কাগজের সামনে সৌদি রিয়াল বসিয়ে জালিয়াতি করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী