মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২২ ইং
সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি জামে মসজিদে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্য আবু বক্করের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান জুয়েল, এএসআই জাহিদুল ইসলাম, সাংবাদিক মাহবুবুর রহমান মনি, শরীফ রতন, শ্রমিক নেতা শওকত আলী, সাবেক নৌবাহিনী সদস্য ফরিদ হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের মদনা ইউনিটের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেনসহ প্রায় ৪ শতাধিক মুসল্লি।

দোয়া মাহফিলটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা আরামডাঙ্গা মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক ও ফাঁড়ি মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ওমর ফারুক। উল্লেখ্য, গত ৫ এপ্রিল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের রাজা ব্রিকসের নিকট মহিষভর্তি লাটাহাম্বারের সাথে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল আবু বক্করের মৃত্যু হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী