মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সাথে ইফতার মাহফিলে প্রফেসর ডা. মাহবুব মেহেদী

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২২ ইং
চুয়াডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সাথে ইফতার মাহফিলে প্রফেসর ডা. মাহবুব মেহেদী

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক সম্পাদক দেশ বরেণ্য চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদীর সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পবিত্র মাহে রমজানের ৬ষ্ঠ রোজায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের বনলতা ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি। ইফতার মাহফিলে এক দোয়া ও আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা যে স্বপ্ন নিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তা বাস্তবায়নের দ্বারপ্রান্তে আমরা। এ দেশ প্রতিষ্ঠায় লাখো মানুষ বুকের তাজা রক্ত দিয়েছে। এখন আর আমাদের রক্ত দিতে হবে না। আমরা যার যার অবস্থান থেকে নিজের দায়িত্বটুকু ঠিকভাবে পালন করতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে। এসময় তিনি ইফতার মাহফিলের মাধ্যমে রোজাদারদের কাছ থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আমাদের শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক রাকিব আহমেদ জনি, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা হাসানুজজ্জামান কিরণ। এসময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুসহ সকল শহিদ, দেশ ও জাতির শান্তি কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী