মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ভুয়া ডিবি পুলিশ আটক

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০২২ ইং
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ভুয়া ডিবি পুলিশ আটক

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকা থেকে চাঁদা আদায়কালে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত প্রতারক নাজমুল হুদা ওরফে আমজাদ (৪১) আলমডাঙ্গার পুটিমারি গ্রামের মৃত আফছার ম-লের ছেলে।

তিনি দীর্ঘদিন যাবৎ ডিবি ও ডিএসবি পরিচয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। গত পরশু মুন্সিগঞ্জ এলাকার ব্রিজ মোড়ের একটা দোকান থেকে টাকা নেন। গতকাল শুক্রবার বিকেলে জেহালার হাসপাতাল মোড়ে এলাকায় রহস্যজনক ঘোরাফেরা করার সময় এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আজ তাঁকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী