মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় মাহে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • আপলোড তারিখঃ ০৮-০৪-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ায় মাহে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে টিসিবি পণ্য-সামগ্রী বিক্রয় করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের সামনে বকুলতলা চত্বরে এ পণ্য বিক্রি করা হয়।
ডিলার সূত্রে জানা গেছে, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ২ শ জন উপকারভোগী ও কার্ডধারী নি¤œআয়ের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য-সামগ্রী ২ কেজি ছোলা, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরির ডাল, ২ কেজি চিনি মাথাপিছু, ৫৬০ টাকা হারে ক্রয় করেন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর বাজারের মেসার্স সাইদুর স্টোরের স্বত্ত্বাধিকারী ও ডিলার ব্যবসায়ী সাইদুর রহমান, ট্যাগ অফিসার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বারসহ সকল মেম্বারবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী