মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফকে কুতুবপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২২ ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফকে কুতুবপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির সদস্যরা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গাস্থ শরীফুজ্জামান শরীফের বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাস্টার, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হবি, সহসভাপতি আব্দুল মাজেদ, রওশন আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন মাস্টার, যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিন, মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খাজা, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী ও প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম।

উল্লেখ্য, গত ১ এপ্রিল কুতুবপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ৯ ওয়ার্ডের ৪৫ জন কাউন্সিলরগণ সম্মেলনের প্রধান অতিথি জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের ওপর কমিটি গঠনের দায়িত্বভার অর্পণ করেন। পরে গত ৩ এপ্রিল রোববার রাতে সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ সদর উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমন্বয় টিমের সঙ্গে আলোচনার মাধ্যমে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ১৩ সদস্যবিশিষ্ট কমিটি চূড়ান্ত করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী