মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদন্ড

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২২ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদন্ড

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় এক মাদকসেবীকে ১ বছর ৬ মাস ৭ দিনের কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকাল চারটার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুরে গ্রামের মাঠপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে গোলাপ রহমানের ছেলে রনি হোসেনকে (৩৫) গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় হাতে-নাতে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। আটকের পরে বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি আলম নূরকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রনি হোসেনকে ১ বছর ৬ মাস ৭ দিনের কারাদ- প্রদান করেন। এসময় তিনি উপস্থিত সাধারণ জনতাকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সকলের সামনে আগুনে পুড়িয়ে নষ্ট করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী