মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিলের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২২ ইং
জীবননগরে বিলের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

জীবননগর অফিস:

জীবননগরে পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের ভারতীয় পুটেখালি বিলে গোসল করতে যেয়ে এ ঘটনা ঘটে। নিহত শিশু মোছা. জানু খাতুন (৫) হরিহরনগর গ্রামের উত্তর পাড়ার বাবলু মিয়ার মেয়ে।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে এলাকার বাঁচ্চাদের সাথে গোসল করার জন্য পুটেখালি বিলে নামে শিশু জানু খাতুন। কিন্তু পানিতে নামার পর তাকে আর দেখতে না পেয়ে বাঁচ্চারা চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে এলাকার লোকজন বিলে নেমে শিশু জানুর সন্ধান করতে থাকে। একপর্যায় বিলের মধ্যে থেকে জানুকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, বিলে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে তেমন কোনো তথ্য নেই তাঁদের কাছে নেই। তবে বিষয়টি দেখা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী