মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও’র কোয়ার্টার থেকে টাকা চুরি

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২২ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও’র কোয়ার্টার থেকে টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কোয়ার্টারের আলমারি থেকে টাকা চুরির ঘটনায় হাসপাতালের স্বেচ্ছাসেবী রাসেলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরএমও বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। গত সোমবার চোর রাসেলকে আটকের পর তার স্বীকারোক্তিতে ৮৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম এর কোয়ার্টারের আলমারি ভেঙে ১ লাখ টাকা চুরি হয়ে যায়। পরে আরএমও টাকা চুরির ঘটনায় হাসপাতালের সেচ্ছাসেবক রাসেলকে সন্দেহ করেন। এঘটনায় রাসেলকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন ডা. এএসএম ফাতেহ আকরাম। মামলার পর সদর থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাদিউজ্জামান অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করেন। প্রথমে টাকা চুরির কথা অস্বীকার করলেও পরে স্বীকার করে রাসেল নিজেই টাকাগুলো চুরি করেছে। পরে তার দেওয়া তথ্যমতে ৮৬ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, ক’দিন আগে আমার কোয়ার্টারের আলমারি থেকে ১লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় রাসেলকে আমার সন্দেহ হয়। আমি চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। রাসেল টাকা চুরির কথা প্রথমে স্বীকার না করলেও পরে টাকা চুরির কথা স্বীকার করে এবং ৮৬ হাজার টাকা ফেরত দেয়।

এদিকে, অভিযুক্ত চোর রাসেলের আটকের ঘটনার সত্যতা স্বীকার করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, অভিযোগের পর পরই সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেন। পরে তার দেওয়া তথ্যমতে ৮৬ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী