মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পদ্মবিলা ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২২ ইং
পদ্মবিলা ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন:

গতকাল ছিল চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন বিএনপির কাউন্সিল অধিবেশন। ইউনিয়নের অন্তর্গত ৯ ওয়ার্ডের ৪৫ জন কাউন্সিলরের মধ্যে ৪৪ জন গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। বেগনগর কিন্ডারগার্টেনে দুপুর ১২টায় ভোট গ্রহণ শুরু হয়। সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ০৫ পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে সভাপতি পদে গোলাম সরোয়ার হিমু, সাধারণ সম্পাদক পদে মাসুদুর রায়হান কাজল, সিনিয়র সহসভাপতি পদে মো. সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে আজিবার রহমান বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রাজ্জাক নির্বাচিত হন। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মো. সিরাজুল ইসলাম মনি, মো. নজরুল ইসলাম, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, মো. মনিরুজ্জামান লিপ্টন, জেলা বিএনপির বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু,  সাংগঠনিক সম্পাদক রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, পৌর বিএনপি নেতা হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, সদর উপজেলা যুবদলের আহবায়ক এমএইচ মোস্তফা ও চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক অপু মালিক।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী