মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় মহিশ ভর্তি লাটা হাম্বারের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২২ ইং
দামুড়হুদায় মহিশ ভর্তি লাটা হাম্বারের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আবু বক্কর (৫৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর একটা দশ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার রাজা ব্রিক্স নামের একটি ইটের ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু বক্কর কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গোবরা গ্রামের মৃত সিহাব উদ্দীনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের চুয়াডাঙ্গার দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা ক্যাম্পে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন।

``

পুলিশ সূত্রে জানা যায়, ‘দুপুরে কার্পাসডাঙ্গা ক্যাম্প থেকে নিজ মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় সদর থানা মার্কেটের কমিউনিটি পুলিশিং ব্যাংকে টাকা উত্তোলনের জন্য আসছিলেন আবু বক্কর। পথের মধ্যে দামুড়হুদার পুরাপাড়া রাজা ব্রিক্স ইটের ভাটার সামনে পোঁছালে একটি অপরর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তিনি। এসময় সামনে থেকে আসা একটি মহিশ ভর্তি লাটাহাম্বারের চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুপুর দেড়টার দিকে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা আবু বক্কর নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তিনি সড়ক দুর্ঘটনার আহত হয়েছেন বলে জানতে পাড়ি। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাপসাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।’

``

এদিকে, ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক সদর হাপসাতালের জরুরি বিভাগে আসেন। তিনি জানান, ‘দামুড়হুদার পুড়াপাড়ায় মহিশ ভর্তি লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য আবু বক্করের মৃত্যু হয়েছে। লাটা হাম্বার ও চালককে আটক করা হয়েছে



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী