মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেজিতে নয়, পিস হিসেবে তরমুজ বিক্রির নির্দেশনা

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২২ ইং
কেজিতে নয়, পিস হিসেবে তরমুজ বিক্রির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করেছে প্রশাসন। গতকাল সোমবার দুপুরে শহরের নিচের বাজার, পুরাতন গলির মার্কেটসহ বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ অভিযানে একটি কসমেটিক্সের দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ১ সপ্তাহের জন্য সতর্ক করা হয় বেশ কয়েকটি কাপড় ও কাঁচামালের দোকানে। একইসাথে তরমুজের দোকানে গিয়ে মূল্য তালিকা পর্যালোচনা করা হয়। কেজিতে নয়, পিস হিসেবে তরমুজ বিক্রির নির্দেশনা দেয়া হয়।

অভিযান থেকে জানা যায়, রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা পণ্যের মূল্য বৃদ্ধি করে বাজার পরিস্থিতি অস্বাভাবিক করে তুলছে। বাজার স্বাভাবিক রাখতে নিচের বাজারের কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকানে অভিযান চালানো হয়। সেখানে অধিকাংশ দোকানে পণ্যের মূল্যতালিকা না থাকায় আগামী ১ সপ্তাহের মধ্যে মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেয়া হয়। পরে পুরাতন গলির মার্কেটে কাপড় ও প্রসাধনীর দোকানে অভিযান চালানো হয়। এ অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য সরংক্ষণ, ভারতীয় পণ্য ও ঢাকার চকবাজারের পণ্য আমদানীর দায়ে একটি একটি প্রসাধনীর দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ফলের দোকানে মনিটরিং করা হয়। সেখানে তরমুজ বিক্রির ক্ষেতে কেজিতে না বিক্রি করে পিস হিসেবে বিক্রির নির্দেশনা দেয়া হয়।

``

অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান। তিনি জানান, প্রশাসনের নিয়মিত কাজের অংশ হিসেবে বাজার মনিটরিং করা হচ্ছে। একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে একটি প্রসাধনীর দোকানে জরিমানা করা হয়েছে। আর বাকি দোকানের বিভিন্ন ত্রæটি নজরে এসেছে। সেসব ত্রæটি সংশোধনের জন্য ৭ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। অভিযানে আরও অংশ নেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ, জেলা বিপণন কর্মকর্তা শহিদুল ইসলামসহ ব্যবসায়ীক নেতৃবৃন্দ ও সদর থানা পুলিশের একটি দল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী