মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে অসহায় মানুষের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২২ ইং
জীবননগরে অসহায় মানুষের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

জীবননগর অফিস:

জীবননগরে আফজাল ফাউন্ডেশনের উদ্যোগে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার ইসলামপুর মোড়ে সংস্থার নিজস্ব কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার সভাপতি নজমুল হক উপজেলার ৩০জন অসহায় ও দু:স্থ মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে জনপ্রতি ১ হাজার টাকার চাল, ডাল, আলু, চিনি, সয়াবিন তেল পেয়াজ, সাবান ও স্যালাইন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, জীবননগর বাজার আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাইদুর রহমান, লাইলা বেগম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী